নিউজ ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি হত্যার ঘটনায় অভিযুক্ত সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনি।
শনিবার ভোর ৪টার দিকে পঞ্চগড়ের সীমান্তবর্তী দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তাপাড়া থেকে তাকে আটক করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।
তিনি বলেন, র্যাবের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। শনিবার ভোর ৪টার দিকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি র্যাব হেফাজতে আছেন। এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, বুধবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার পাটহাটি মোড় দিয়ে বাড়ি ফিরছিলেন সাংবাদিক নাদিম। ঘটনার সময় চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু পাশে দাঁড়িয়ে ছিলেন, আর চেয়ারম্যানের ছেলে রিফাত সাংবাদিক নাদিমকে ইট দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় সেখানে ২০-২৫ জন উপস্থিত ছিলেন। পরে চিকিৎসাধীন নাদিম মারা যান। এ ঘটনার বর্ণনা দেন নাদিমের সহকর্মী ও ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক আল মুজাহিদ।
জামালপুর/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply