রাজধানীতে আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ, সতর্ক পুলিশ

নিউজ ডেস্ক: রাজধানীতে দেশের বৃহত্তম দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি পালটাপালটি সমাবেশ ডেকেছে আজ।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি। অন্যদিকে বায়তুল মোকাররমের দক্ষিণগেটে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে সময় আলাদা। ২৩ শর্তে রাজধানীতে সমাবেশ করতে উভয় দলকেই অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সরজমিনে রাজধানীর পল্টন, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল ও গুলিস্তান এলাকা ঘুরে দেখা গেছে, পুলিশ সদস্যরা যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন। বিভিন্ন এলাকা থেকে দলে দলে সমাবেশস্থলে বিএনপির সমর্থকরা আসছেন।

পুলিশ জানায়, এসব কর্মসূচি থেকে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রস্তুতি নিয়েছেন। এ ছাড়া মতিঝিল ও উত্তরাসহ আশপাশের এলাকায় সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, কর্মসূচি কেন্দ্র করে বিভিন্ন দুষ্কৃতকারী ও সুযোগ সন্ধানীদের বিশৃঙ্খলা-নাশকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তৎপরতা রোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম চলমান। যে কোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর স্পেশাল ফোর্স টিম, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়।

সমাবেশ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *