ডেঙ্গি মোকাবেলায় ডিএনসিসির টাস্কফোর্স গঠন

নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ডেঙ্গি মোকাবেলায় কাউন্সিলরদের আহ্বায়ক করে প্রত্যেক ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করেছে। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত একটি অফিস আদেশে টাস্কফোর্স কমিটি গঠন করা হয়।

বুধবার (২৬ জুলাই) সকালে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান এ তথ্য।

তিনি জানান, ডিএনসিসির সব ওয়ার্ডে প্রতি শনিবার ও বুধবার ডেঙ্গি মোকাবেলায় কার্যক্রম গ্রহণ করা হবে। এ জন্য সাত সদস্যবিশিষ্ট টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, টাস্কফোর্স কমিটির দায়িত্ব হবে মশার সম্ভাব্য প্রজনন স্থলের তালিকা প্রস্তুত করা, লার্ভা শনাক্ত ও ধ্বংস করা এবং তালিকা প্রস্তুত করা। ডেঙ্গি রোগীর তালিকা প্রস্তুত করা এবং ডেটা এন্ট্রি।

ডেঙ্গি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *