নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৭৩।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৭১১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ১৩০ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ডেঙ্গি নিয়ে ভর্তি আছেন ১ হাজার ৫৮১ জন।
ঢাকার স্কয়ার হাসপাতাল, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, ফারাবি জেনারেল হাসপাতাল, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, ঢাকা হেলথ কেয়ার হাসপাতাল, আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল-হক হাসপাতাল (পোস্তগোলা, ঢাকা), মেট্রোপলিটন মেডিকেল সেন্টার লিমিটেড, সিটি হাসপাতাল ও কেরানীগঞ্জের সাজেদা হাসপাতাল সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্ত ও মৃত্যুর তথ্য না দেয়ায় প্রতিবেদনে যুক্ত করা যায়নি বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সারা দেশে চলতি বছর ৫৭ হাজার ১২৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩১ হাজার ৪৬১ জন ও ঢাকার বাইরে ২৫ হাজার ৬৬৬ জন। এ বছর ডেঙ্গিতে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত জুলাই মাসে। চলতি মাসের এই দুই দিনে ২২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গেলেন।
দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন।
ডেঙ্গি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply