ডেঙ্গিতে ১৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোববার সকাল আটটা থেকে আজ মঙ্গলবা সকাল আটটা পর্যন্ত) আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১১ জন এবং ঢাকার বাইরে ২ জনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪০।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৭৪২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ২ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ডেঙ্গি নিয়ে ভর্তি আছেন ১ হাজার ৭৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন মোট ৭২ হাজার ২২৫ জন। তাদের মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৭২২ জন এবং ঢাকার বাইরে ৩৪ হাজার ৫০৩ জন। সারা দেশে বর্তমানে ডেঙ্গি আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৯ হাজার ৪৬৩ জন।

ডেঙ্গি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *