আজারবাইজানে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: আজারবাইজানের নাগোরনো-কারাবাখে একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০০ জন।

সোমবার সন্ধ্যায় আঞ্চলিক রাজধানী স্টেপানাকার্টের একটি জ্বালানি স্থাপনায় শক্তিশালী বিস্ফোরণ হয়। খবর: গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে অঞ্চলটিতে সামরিক অভিযান শুরু করে আজারবাইজানের সেনাবাহিনী। মাত্র ২৫ ঘণ্টার অভিযানে বিচ্ছিন্ন অঞ্চলটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সমর্থ হয় আজেরি বাহিনী। এর পর হাজার হাজার আর্মেনিয়ান জাতিগোষ্ঠীর নারী-পুরুষ এলাকাটি থেকে পালাতে শুরু করে।

স্থানীয় আর্মেনিয়ান কর্তৃপক্ষ বলেছে, এই ঘটনায় ২৯০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে অনেকের অবস্থা ‘গুরুতর’।

আরও পড়ুন: ইউক্রেনে পৌঁছেছে মার্কিন আব্রামস ট্যাংক

খবর অনুসারে, জ্বালানি ডিপোতে বহু মানুষ জ্বালানি নিতে লাইন দাঁড়িয়েছিল। তাদেরকে জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। প্রায় ১০ মাস যাবত আজেরি সেনাদের অবরোধের কারণে সেখানে খাদ্য এবং পানি ও জ্বালানির ঘাটতি দেখা যায়।

বিস্ফোরণ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *