নিউজ ডেস্ক: বর্তমান সরকারের প্রায় পনের বছর দেশের ব্যবসায়ীরা নির্বিঘ্নে, নিরাপদে ও শান্তিপূর্ণভাবে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে কিংবা সরকার দলীয় কোন লোকজন ব্যবসায়ীদের ওপর কোন চাপ সৃষ্টি করেনি। কোন প্রকার চাঁদাবাজি করেনি। এমনটাই বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বুধবার নওগাঁয় চেম্বার অব কমার্স আয়োজিত ব্যসায়ীদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নওগাঁ কনভেনশন সেন্টার মিলনায়তনে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ-এর সভাপতি ও এফবিসিসিআই পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, এফবিসিসিআই প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুবুল আলম, এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার এবং নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান টুনু।
ব্যবসাযীরা মায়ের কোলে বসে ব্যাবসা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন ব্যবসা যারা করেন তাদের ওপরও কোন হস্তক্ষেপ ছিলনা। তাই ব্যবসায়ীদের দেশের মানুষের প্রতি মানবিক হয়ে সুদৃষ্টি দেয়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ভোক্তাদের সেবা এবং সহাযোগিতা দিলে পক্ষান্তরে সরকারকেই সহযোগিতা করা হবে।
মন্ত্রী নওগাঁর উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুষম উন্নয়নের অংশ হিসেবে এখানেও ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে। জেলার ১১টি উপজেলায় ১ হাজার ১শ কোটি টাকার সড়ক নির্মাণ ও সংস্কার কাজের অনুমোদন হয়েছে। ব্যবসায়ীদের কথা বিবেচনায় রেখে সীমান্ত এলাকায় স্থলবন্দর স্থাপনের পরিকল্পনা অনেকটা এগিয়েছে। এটি নির্মিত হলে দু’দেশের ব্যবসা ক্ষেত্রে আরও গতিশীলতা আসবে।
খাদ্যমন্ত্রী/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply