নিউজ ডেস্ক: পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
শনিবার এক শোক বার্তায় হাছান মাহমুদ বলেন, মরহুম শাহজাহান ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে, তিনবার নির্বাচিত সংসদ সদস্য ও প্রায় টানা দুই দশক পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে দেশ ও সমাজের জন্য বড় ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে আমরা একজন কর্মবীর মানুষকে হারালাম।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: মারা গেছেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া
উল্লেখ্য, শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে শাহজাহান মিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শোক/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply