বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা উচিত

নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার নওগাঁর সাপাহারে দিঘীরহাট কলেজ মাঠে আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগ এ মতবিনিময় সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, যে দল আগুন সন্ত্রাস করে, হাসপাতালে আগুন দেয়, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। এদেরকে রুখতে হবে। যারা ভোট বানচাল করতে চায় তাদের প্রতিরোধ করতে হবে। বিএনপি ভোটে আসতে চায় না, কারণ তাদের কোনও অর্জন নেই।

সাধন চন্দ্র মজুমদার বলেন, গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মা’দেরকে তিনি একটু বেশি ভালোবাসেন এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মা’দের মোবাইলে সন্তানদের উপবৃত্তির টাকা, গর্ভবতী নারীদের ভাতা, বয়স্ক ও বিধবাদেরও ভাতা দেন সরকার। এসব কারণে সমাজে নারীদের অবস্থানের উন্নয়ন হয়েছে। বিএনপির আমলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কোনও কর্মসূচি ছিল না। আওয়ামী লীগ সরকারের আমলে চালু হওয়া কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল তারা। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে আবারো সেই কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। গরিব মানুষ কমিউনিটি ক্লিনিকে ২৮ ধরনের ওষুধ বিনামূল্যে পাচ্ছে।

খাদ্যমন্ত্রী এ সময় উল্লেখ করেন, আশ্বিন মাসে উত্তরাঞ্চলে মঙ্গা হতো। মানুষ কষ্ট পেত। এখন মঙ্গা নেই, সোনালি ফসলে ভরে উঠেছে কৃষকের মাঠ। ‘আমাদের খাবারের অভাব নেই। মাটির ঘরের জায়গায় এখন পাকা ঘরে আছে মানুষ’।

গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহজাহান হোসেন।

খাদ্যমন্ত্রী/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *