আইসল্যান্ডে ১৪ ঘণ্টার মধ্যে ৮০০ ভূমিকম্প

নিউজ ডেস্ক: আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেকজানেস উপত্যকায় ১৪ ঘণ্টার মধ্যে ৮০০টি ভূমিকম্প অনুভূত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এ রকম ভূমিকম্পের পর অগ্ন্যুৎপাত হতে পারে।

গতকাল শুক্রবার জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

নাগরিকদের সুরক্ষায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সতর্কতা জারি করেছে। সতর্ক বার্তায় বলা হয়েছে, যে ভূমিকম্প হয়েছে তার চেয়েও শক্তিশালী ভূমিকম্প হতে পারে। এ রকম হলে অগ্ন্যুৎপাতের আশঙ্কা রয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর (আইএমও) বলছে, কয়েক দিনের মধ্যেই অগ্ন্যুৎপাতের আশঙ্কা রয়েছে। গ্রিন্ডাভিক গ্রামটি ভূমিকম্পের উপকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণ-পূবে অবস্থিত। অগ্ন্যুৎপাত হলে গ্রামটি থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানায় আবহাওয়া দপ্তর।

আইএমও জানায়, এসব ভূমিকম্পের অধিকাংশের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে। সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছে গ্রিন্ডাভিক এলাকা থেকে ৫ দশমিক ২ কিলোমিটার উত্তরে।

উল্লেখ্য, গত অক্টোবরের শেষ থেকে এ পর্যন্ত ২৪ হাজার ভূমিকম্প হয়েছে রেকজানেস উপত্যকায়।

ভূমিকম্প/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ