নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে তার পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হারুন অর রশিদ।
এ বিষয়ে রাশেদ খান মেননের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার পক্ষে বরিশাল-৩ বাবুগঞ্জ-মুলাদী সংসদীয় আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন হোসেন জানিয়েছেন, বুধবার বেলা ১১টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাকিলা রহমানের কাছ থেকে তিনি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ সময় উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ খলিলুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
রাশেদ খান মেনন/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply