নিউজ ডেস্ক: এক দফা দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
সোমবার সকালে রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতা-কর্মীরা। পরে দৈনিক বাংলা মোড়ে পুলিশের ধাওয়াতে ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহসাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, আল মামুন, জামিল মুরসালিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মশিউর রহমান, নাট্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, সদস্য মোহাম্মদ অলিউজ্জামান সোহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি কাওছার আহম্মেদ রনি, সোহাগ চৌধুরী, সাকিব সরকার মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, রাকিব হোসেন খান, সুলতানা আক্তার মিম, সহনাট্য বিষয় সম্পাদক মুনতাসীর মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি ইব্রাহিম কার্দী, পিয়াল হাসান, শাহাদাত হোসেন মানিক, সহ সাধারণ সম্পাদক শামীম শেখসহ অন্যরা।
ছাত্রদল/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply