নিউজ ডেস্ক: দেশের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের গুচ্ছপদ্ধতিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে এ ভর্তি পরীক্ষা।
শুক্রবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৪ মার্চ অনুষ্ঠাত হবে। আবেদনকারীর যোগ্যাতা ও সময়সূচি শিগগির জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিষয়টি নিশ্চত করে চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সুদীপ কুমার পাল বলেন, শিগগির ভর্তি পরীক্ষায় আবেদনের যৌগ্যতা, শর্তাবলি ও অন্যান্য সময়সূচিসংক্রান্ত যাবতীয় তথ্য পরবর্তী সভায় আলোচনার মাধ্যমে জানানো হবে। অধ্যাপক সুদীপ কুমার পাল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি।
জানা যায়, ২১ ডিসেম্বর সন্ধ্যায় ভার্চ্যুয়াল প্ল্যাটফরমে প্রকৌশল গুচ্ছের উপচার্যদের সমন্বয়ে গঠিত অ্যাডমিশন অ্যাডভাইজরি কমিটি এবং সেন্ট্রাল অ্যাডমিশন কমিটির যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এবারের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
ভর্তি পরীক্ষা/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply