নিউজ ডেস্ক: ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনি বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে বিএনপি।
বুধবার বেলা ৩টায় ভার্চ্যুয়ালি এ বৈঠক শুরু হয়ে ৪টা ১০ মিনিটে শেষ হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানসহ ৬ সদস্য উপস্থিত ছিলেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর ১২টায় সিলেট বিএনপির সাথে বৈঠক করে ইইউ প্রতিনিধি দলটি। সিলেটের স্থানীয় একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিএনপির পক্ষে চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী অংশ নেন।
এছাড়াও গত ১৯ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাথে ভার্চ্যুয়ালি বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দলটি। ওই বৈঠকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর বিএনপি সভাপতি গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ বিএনপি আহ্বায়ক আবু সুফিয়ান ও সমন্বয়ক বিএনপি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
বৈঠক/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply