নিউজ ডেস্ক: তিন দশক ধরে দেশের নারীদের স্বাস্থ্য সেবা দিয়ে আসছে মেরী স্টোপস বাংলাদেশ। বর্তমানে প্রতিষ্ঠানটি ২৮ টি জেলায় ৬টি মেটারনিটি হাসপাতালসহ ৪০টি ক্লিনিকের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে।
সেবাগ্রহীতাদের আরও উন্নত পরিসরে সেবা দিতে প্রতিষ্ঠানটি এবার কেরানীগঞ্জের কদমতলীতে নতুনরূপে চালু করলো মেরী স্টোপস মেটারনিটি হাসপাতাল। ১৪ জানুয়ারি উদ্বোধন করা এই হাসপাতালে রয়েছে সুপরিসর বহির্বিভাগ, আধুনিক অপারেশন থিয়েটার, মানসম্মত ডায়াগনস্টিক ফ্যাসিলিটি, প্রশিক্ষিত ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত আধুনিক ফার্মেসি ইত্যাদি সুযোগ সুবিধা।
উল্লেখ্য, মেরী স্টোপস বাংলাদেশ ইউকে ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘এমএসআই রিপ্রোডাক্টিভ চয়েজ’ এর একটি সহযোগী প্রতিষ্ঠান। বিশ্বের ৩৭টি দেশে যাদের কার্যক্রম রয়েছে।
মেরী স্টোপস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কিশওয়ার ইমদাদ আনুষ্ঠানিকভাবে আধুনিক এই মেটারনিটি হাসপাতাল ও ফার্সেসিটির শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারী কর্মকর্তারা এবং গণমাধ্যম কর্মীসহ মেরী স্টোপস বাংলাদেশের কর্মকর্তারা।
মেরী স্টোপস/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply