নাশকতার মামলায় জামিন পেলেন ফখরুল-খসরু

নিউজ ডেস্ক: রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে করা একটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দুই মামলায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

গত ১৪ ডিসেম্বর মামলাটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

গত ১৮ ডিসেম্বর আসামিদের উপস্থিতিতে এ মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। পাশাপাশি রিমান্ড নামঞ্জুর করে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।

ফখরুল/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *