ইস্তাম্বুলে গির্জায় বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলের একটি গির্জায় গতকাল রোববার বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে ৪৭ জনকে। তাদের মধ্যে দুজন সরাসরি হামলায় অংশ নিয়েছেন।

টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএস। ইহুদি-খ্রিষ্টানদের ওপর হামলা চালাতে আইএস নেতাদের আহ্বান জানানোর পর এই হামলা চালানো হয়েছে বলেছে আইএস।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়াআলী ইয়ারলিকায়া জানান, ইস্তাম্বুলের সারিয়ের এলাকায় ইতালিয়ান সান্তা মারিয়া ক্যাথলিক গির্জায় হামলার এই ঘটনা ঘটেছে। এই হামলায় যিনি নিহত হয়েছেন, তিনি তুরস্কের নাগরিক।

পরবর্তী সময়ে সাংবাদিকদের সাথে আলাপে ইয়ারলিকায়া আরও বলেন, সন্দেহভাজনদের আটক করতে ইস্তাম্বুলের ৩০টির বেশি জায়গায় অভিযান চালিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আলী ইয়ারলিকায়া জানান, হামলায় অংশ নেয়া দুজনই বিদেশি। একজন তাজিকিস্তানের নাগরিক। আরেকজন রাশিয়ার। তাদের হামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুজনই আইএসের সদস্য বলে মনে করা হচ্ছে।

গির্জার ভেতরে হামলার সময়ের সিসিটিভি ফুটেজ যাচাই করেছে রয়টার্স। এতে দেখা গেছে, মুখোশ পরা বন্দুকধারীরা উপাসনালয়টিতে প্রবেশ করেন। তখন সামনে দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে গুলি করেন তারা।

এই ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ওই গির্জার যাজককে ফোন করে শোক জানিয়েছেন। শোক ও সহানুভূতি জানিয়েছেন পোপ ফ্রান্সিস।

বন্দুক হামলা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *