এবার সংসদ সদস্য পদও ছেড়ে দিলেন মিমি

বিনোদন ডেস্ক: সরকারি পদ থেকে নিজেকে সরিয়ে নেয়ার পর এবার সংসদ সদস্য থেকে পদত্যাগ করলেন যাদবপুরের তৃণমূল সংসদ সদস্য টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে গিয়ে ইস্তফা দিয়েছেন তিনি।

তবে মুখ্যমন্ত্রী মমতা সেটি এখনও গ্রহণ করেননি। তিনি জানিয়েছেন, কোনও সংসদ সদস্য যদি ইস্তফা দিতে চান সে ক্ষেত্রে তাকে নিয়ম মেনে লোকসভার স্পিকারের কাছে গিয়ে ইস্তফা দিতে হবে।

এদিকে বিধানসভা থেকে বের হয়ে সংসদ সদস্যপদ থেকে সরে আসার কারণ জানিয়েছেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি রাজনীতি আমার জন্য নয়। কেননা রাজনীতি করলে আমাকে গালাগাল দেয়ার লাইসেন্স পেয়ে যায় মানুষ। জেনেশুনে কখনও কারও ক্ষতি করিনি আমি।

তিনি বলেন, আমি রাজনীতিক নই। আর কখনও রাজনীতিক হবও না। আমি সবসময় একজন কর্মী হিসেবে মানুষের জন্য কাজ করতে চেয়েছি। বিরোধী দলের কারও বিরুদ্ধে কখনও বাজে কথা বলিনি।

টালি তারকা বলেন, লোকসভায় কতদিন উপস্থিত থেকেছি আমি, সেসব নিয়ে মানুষের মাথাব্যথা। এক মাস দিল্লিতে থাকলে মানুষ বলবে সংসদ সদস্য দিল্লিতে থাকেন, এখানে তিনি কাজ করেন না। আবার এখানে থাকলে বলা হবে, সংসদে উপস্থিতি কম আমার। সবদিকে ভারসাম্য রাখতে হয়।

মিমি চক্রবর্তী/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ