নগরবাসীকে ফ্ল্যাট-বাড়ির সিসি ক্যামেরা সচল রেখে যাওয়ার আহ্বান

নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরে মানুষের ঘরে ফেরার যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের প্রতিটি সদস্য মাঠে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি ঈদে বাড়ি যাওয়ার সময় নিজ ফ্ল্যাট বা বাড়ির সিসি ক্যামেরাগুলো সচল করে রেখে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার ঢাকা নদী বন্দরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে আইজিপি এ অনুরোধ জানান।

আইজিপি বলেন, সারা দেশে মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌপথ, রেলপথ ও সড়কপথে পুলিশের কয়েক হাজার সদস্যকে তৎপর রাখা হয়েছে। এ ছাড়া নৌপতে বিশেষ নিরাপত্তায় টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদের মৌসুমে নগরীতে চোর, ছিনতাইকারী, মলম পার্টি ও অজ্ঞান পার্টির বিরুদ্ধে কাজ করছে পুলিশ।

নগরবাসীকে বাড়ি যাওয়ার সময় নিজ নিজ ফ্ল্যাট ও বাড়ির সামনের সিসি ক্যামেরাগুলোকে সচল করে রাখার অহ্বান জানিয়ে তিনি বলেন, ঈদযাত্রায় প্রত্যেক নাগরিকের সচেতনতার বিকল্প নেই। বিভিন্ন ধরনের অপরাদীদের কাছ থেকে সচেতন থাকতে হবে। পাশাপাশি যেকোনো ধরনের সমস্যায় নিকটস্ত পুলিশের সহয়তা নিতে হবে। তাছাড়া যানবাহনে অতিরিক্ত যাত্রী হয়ে আরোহন না করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ আতিকুল ইসলাম, নৌপুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি (অপারেশন্স) মোহাম্মদ আনোয়ার হোসেন।

আইজিপি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *