মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক

নিউজ ডেস্ক: মালয়েশিয়ার জোহর বারু প্রদেশের ইমিগ্রেশন বিভাগ ১৫টি দোকানে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২৬ জন নথিবিহীন বিদেশি নাগরিককে আটক করেছে।

ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, সেখানে অনেক অবৈধ অভিবাসী বসবাস করছে। স্থানীয়দের থেকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি বলেন, অভিযানে মোট ১১৫ জন বিদেশিকে তল্লাশি করা হয়। তার মধ্য থেকে ২৬ জনের কাছে বৈধ কোনও কাগজপত্র পাওয়া যায়নি। পরে সন্দেহভাজন হিসেবে অভিবাসন আইনের (অ্যাক্ট ১৫৫) অধীনে আটক করা হয় তাদেরকে। আটকদের মধ্যে বাংলাদেশের ২৩ জন ছাড়াও ভারতের দুজন এবং ইন্দোনেশিয়ার একজন রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১ মার্চ থেকে শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ। তবে এর মাঝেও থেমে নেই ধরপাকড় অভিযান।

মালয়েশিয়া/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *