লালমোহনে চিংড়ির ৫০ লাখ রেণু জব্দ

নিউজ ডেস্ক: ভোলার লালমোহন উপজেলায় বাগদা ও গলদা চিংড়ির অন্তত ৫০ লাখ রেণু জব্দ করা হয়েছে। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট ও চট জাল জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও পুলিশের অভিযানে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর বেড়ির মাথা এলাকা থেকে এসব চিংড়ির রেণু ও জাল জব্দ করা হয়।

পরে জব্দ করা চিংড়ির রেণু তেঁতুলিয়া নদীতে অবমুক্ত এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া এর সাথে জড়িত বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা মোহাম্মদ জসিম এবং মোহাম্মদ সিরাজের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট এহসানুল হক শিপন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ এবং উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ মৎস্য অফিস ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোলা/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *