নিউজ ডেস্ক: তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খুলনা শহরের উপকন্ঠে দৌলতপুর গ্রামে ১৯৩১ সালের ৩১ জুলাই শেখ মুহাম্মদ শহীদুল্লাহর জন্ম। শৈশবেই তার মেধার পরিচয় মেলে। ১৯৪৬ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক, ১৯৪৮ সালে তৎকালীন ব্রজলাল একাডেমী থেকে ৩টি লেটারসহ আইএসসি, ১৯৫০ সালে বিএসসি পাস করেন তিনি।
১৯৫০ সালে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ভর্তি হন। ১৯৫৪ সালে পুরকৌশল বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পাশ করেন ও গোল্ডমেডেল পান। পরবর্তীতে দেশের খ্যাতিমান প্রকৌশলী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
শোক/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply