সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাগরিক সেবাদান অব্যাহত রাখা হবে

নিউজ ডেস্ক: সর্বোচ্চ গুরুত্ব সহকারে নাগরিক সেবাদান কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনিয়োগপ্রাপ্ত প্রশাসক ডক্টর মহঃ শের আলী।

মঙ্গলবার নগর ভবনের বুড়িগঙ্গা হলে নিয়োগ পরবর্তী প্রথম কর্মদিবসে কর্পোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের সাতে দাপ্তরিক কার্যক্রম সুচারুভাবে পরিচালনা সংক্রান্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, একটা বিশেষ প্রেক্ষাপটে সরকার আমাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়েছে। সে পরিপ্রেক্ষিতে আজ সহকর্মীদের সাথে মতবিনিময় করেছি। তাদের কাছ থেকে কর্পোরেশনের বর্তমান কাজে কোনও চ্যালেঞ্জ আছে কিনা, সে বিষয়ে অবহিত হয়েছি এবং সেগুলো বিশেষ করে নাগরিক সেবা আরও সুন্দরভাবে দক্ষতার সাথে জনগণকে প্রদানের দিকনির্দেশনা প্রদান করেছি। সর্বোচ্চ গুরুত্ব সহকারে অব্যাহতভাবে সেসব সেবা প্রদান করতে পারব বলে আমরা আশা করছি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর মহঃ শের আলী বলেন, যে সেবাগুলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেয়া হয়, সেগুলো অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। কাউন্সিলরদের মাধ্যমে যে সেবাগুলো দেয়া হয় সে বিষয়গুলোর কি হবে এবং কাউন্সিলরদের অবস্থানের বিষয়ে সরকার কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেবে। তবে কাউন্সিলরদের যে অফিসগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সে অফিসগুলোর বিষয়ে আমরা নজর দিচ্ছি। যাতে সেবাগুলো আরও সুন্দরভাবে দিতে পারি। আশা করছি, সাম্প্রতিক সময়ের কোনও বিষয়ই নাগরিক সেবাদান কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে না।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত যে সমস্যা ছিল সেটি দূর হয়েছে। এখন কেন্দ্রীয় সার্ভারে এই সেবা দেয়া হচ্ছে। এছাড়া ট্রেড লাইসেন্স বা অন্যান্য সেবা প্রদানে আমরা সর্বোচ্চ ওয়াকিবহাল। সর্বোচ্চ সেবা দিতে চাই। যদি ইচ্ছাকৃতভাবে কোনও কর্মকর্তা বা কর্মচারির কারণে ট্রেড লাইসেন্স প্রদানসহ অন্যান্য সেবা প্রদান কার্যক্রমে কোনও ধরনের সমস্যা হয়; তাহলে তার বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ডিএসসিসিএএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *