গোলাম দস্তগীর গাজী ৬ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক: রোববার বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মোহসীন এ আদেশ দেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার বিকাল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মোহসীন এ আদেশ দেন

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান সত্যতা নিশ্চিত করে বলেন, ৫ আগস্ট সন্ধ্যায় রূপগঞ্জ চনপাড়া এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন এমপি গোলাম দস্তগীর গাজির নির্দেশে তাদের দলীয় নেতাকর্মীরা গুলি করে দশম শ্রেণির ছাত্র রোমান মিয়াকে হত্যা করেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

রিমান্ড/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *