নিজেকে বিজয়ী ঘোষণা করে যে বার্তা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: নিজেকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমরা আমাদের দেশকে উপশম দিতে যাচ্ছি।

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে আজ নির্বাচনি পর্যবেক্ষণ অনুষ্ঠানে তার ভাষণে ট্রাম্প সীমান্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন এবং বলেন, এই বিজয় আমেরিকার জনগণের এক বিশাল অর্জন।

ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের এমন একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে যা আমাদের অগ্রগতির পথকে সুগম করবে।

তিনি আরও বলেন, এই নির্বাচন মার্কিনিদের জন্য বিশেষ দিন হয়ে থাকবে এবং একদিন সমর্থকরা এই দিনকে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখবেন।

ট্রাম্প বলেন, রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের কাছ থেকে সিনেট পুনরুদ্ধার করেছে, যা তাদের দলের জন্য একটি বিশাল অর্জন।

যদিও ট্রাম্প এখনও প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট পূর্ণ করতে পারেননি (৪টি বাকি আছে) তারপরও সমর্থকদের সামনে এই বিজয়কে ‘রাজনৈতিক জয়’ হিসেবে ঘোষণা করেন। তার সাথে মঞ্চে ছিলেন সহ-প্রার্থী জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং প্রচারণা দলের সদস্যরা। ভাষণ শেষে সমর্থকরা ‘ইউএসএ, ইউএসএ’ বলে স্লোগান দেন।

ডোনাল্ড ট্রাম্প/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *