সাইফ আলী খানের ওপর হামলাকারী যুবক গ্রেফতার

বিনোদন ডেস্ক: সাইফ আলী খানের ওপর হামলাকারী যুবককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। ভারতের বান্দ্রা রেলস্টেশনে অভিযান পরিচালনার সময় অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

ভারতীয় গণমাধ্যম টাইম অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইফ আলী খানকে হামলার ঘটনায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে মুম্বাই পুলিশের অপরাধ দমনে সাত সদস্যের দল গঠন করে চিরুনি অভিযান শুরু করেন।

পরে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বান্দ্রা রেলস্টেশনে ঘুরাঘুরি করতে দেখা যায় অভিযুক্তকে। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে মুম্বাই পুলিশের নজরে আসে এবং গ্রেফতার করা হয় তাকে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনও গৃহকর্মীর সাথে পরিচিত ছিল। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই বাড়িতে প্রবেশ করে।

বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে।

পরে অস্ত্রোপচারের মাধ্যমে সাইফের শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করেছেন চিকিৎসকরা। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা।

সাইফ আলী খান/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *