নতুন করে লক্ষাধিক আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৩ হাজার ৭৪৫ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৮৩ জন।

শুক্রবার ভোররাতে ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ৪৯ হাজার ২৩৪ জন। মোট মারা গেছেন ৪ লাখ ২১ হাজার ৮৮০ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩৮ লাখ ২৫ হাজার ৭০৩ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৫২ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৭৭৮ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৮৪ হাজার ৫৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ৯০৮ জন। সুস্থ হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৯২২ জন।

ব্রাজিলে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩০৫ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৭ হাজার ৪৮৯ জন। সেখানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৭৯ জন। দেশটিতে মোট মারা গেছেন ৪০ হাজার ২৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৬৯২ জন।

রাশিয়ায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭৭৯ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১৭৪ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২ হাজার ৪৩৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৫৩২ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৬১ হাজার ১৫০ জন।

তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১২৮ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৩৯৪ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ২৮৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৫০১ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৯৭২ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে ১ হাজার ২৬৬ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন ১৫১ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯১ হাজার ৪০৯ জন। মারা গেছেন ৪১ হাজার ২৭৯ জন।

স্পেনে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪২৭ জন। গত ২৪ ঘন্টায় সেখানে কেউ মারা যাননি। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৭৮৭ জন। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ১৩৬ জন।

ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ১৪২ জন। মারা গেছেন ৩৪ হাজার ১৬৭ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৩৩৮ জন।

টানা দ্বিতীয় দিনের মত পেরুতে কেউ আক্রান্ত হননি এবং কেউ মারাও যাননি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮ হাজার ৮২৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৯০৩ জন। সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১ জন।

গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ২১১ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৬ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৭২১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৮৫০ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৭১ হাজার ২০০ জন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪২৫ জন। মারা গেছেন ২৭ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৫৬১ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭২ হাজার ১৪৯ জন।

এদিকে, তালিকার ১৯ নম্বরে থাকা বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৪৯ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৫২ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৪৭ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় মেক্সিকোতে ৭০৮ জন (মোট ১৫ হাজার ৩৫৭), চিলিতে ১৭৩ জন (মোট ২ হাজার ৬৪৮), পাকিস্তানে ১০১ জন (মোট ২ হাজার ৩৫৬), ইরানে ৭৮ জন (মোট ৮ হাজার ৫৮৪), দক্ষিণ আফ্রিকায় ৭৪ জন (মোট ১ হাজার ২৮৪), ইন্দোনেশিয়ায় ৪১ জন (মোট ২ হাজার), সৌদি আরবে ৩৮ জন (মোট ৮৫৭), কানাডায় ৩৬ জন (মোট ৭ হাজার ৯৯৬), মিশরে ৩৫ জন (মোট ১ হাজার ৩৭৭), ইউক্রেনে ২১ জন (মোট ৮৫৪), আফগানিস্তানে ২১ জন (মোট ৪২৬), সুইডেনে ১৯ জন (মোট ৪ হাজার ৮১৪), তুরস্কে ১৭ জন (মোট ৪ হাজার ৭৬৩), পোল্যান্ডে ৯ জন (মোট ১ হাজার ২১৫), ফিলিপাইনে ৯ জন (মোট ১ হাজার ৩৬), আলজেরিয়ায় ৯ জন (মোট ৭৪১), রোমানিয়ায় ৯ জন (মোট ১ হাজার ৩৬৯), আয়ারল্যান্ডে ৮ জন (মোট ১ হাজার ৭০৩), পর্তুগালে ৭ জন (মোট ১ হাজার ৫০৪), বেলজিয়ামে ৭ জন (মোট ৯ হাজার ৬৩৬), আর্জেন্টিনায় ৬ জন (মোট ৭৪১), নেদারল্যান্ডসে ২ জন (মোট ৬ হাজার ৪৪), হাঙ্গেরিতে ২ জন (মোট ৫৫৩), স্যুইজারল্যান্ডে ১ জন (মোট ১ হাজার ৯৩৭), ইসরাইলে ১ জন (মোট ৩০০) ও অস্ট্রিয়ায় ১ জন (মোট ৬৭৪) মারা গেছেন।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় চীন (মোট ৪ হাজার ৬৩৪), ইকুয়েডর (মোট ৩ হাজার ৭২০), কলম্বিয়া (মোট ১ হাজার ৪৩৩), জাপান (মোট ৯১৯), ডেনমার্ক (মোট ৫৯৩), পানামা (মোট ৪১৩), দক্ষিণ কোরিয়া (মোট ২৭৬), মরক্কো (মোট ২১১), গ্রিস (মোট ১৮৩) ও অস্ট্রেলিয়ায় (মোট ১০২) কেউ মারা যাননি।

https://www.worldometers.info/coronavirus/