করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৩ হাজার ৫৩ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭৫৪ জন।

সোমবার ভোররাতে ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ৭৬ হাজার ২৭৮ জন। মোট মারা গেছেন ৪ লাখ ৩৪ হাজার ৯৭১ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৪০ লাখ ৯৫ হাজার ১১৭ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫০০ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৩১৩ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৬০ হাজার ৭২৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১৭ হাজার ৮৪০ জন। সুস্থ হয়েছেন ৮ লাখ ৫৯ হাজার ৭৮৪ জন।
ব্রাজিলে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮২৮ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৬৭ হাজার ৬২৪ জন। সেখানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৪১ জন। দেশটিতে মোট মারা গেছেন ৪৩ হাজার ৩৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৭ হাজার ৫১২ জন।
রাশিয়ায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮৩৫ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১১৯ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৯৪৮ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৮০ হাজার ৫০ জন।
ভারতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৮২ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৩২১ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ৫২০ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৮৯ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে ১ হাজার ৫১৪ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৩৬ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৮৮৯ জন। মারা গেছেন ৪১ হাজার ৬৯৮ জন।
স্পেনে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩২৩ জন। গত ২৪ ঘন্টায় সেখানে কেউ মারা যাননি। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৮ জন। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ১৩৬ জন।
ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৯৮৯ জন। মারা গেছেন ৩৪ হাজার ৩৪৫ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩৭০ জন।
পেরুতে গত ২৪ ঘন্টায় কারো আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬০৪ জন। মারা গেছেন ১৯০ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৭৩৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৬৮৮ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫৭৯ জন।
গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ২৪৮ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৩ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৬৭১ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৮৭০ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৭২ হাজার ২০০ জন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪০৭ জন। মারা গেছেন ৯ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ২২০ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭২ হাজার ৮৫৯ জন।
এদিকে, তালিকার ১৮ নাম্বারে থাকা বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩২ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ১৭১ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৪১ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৫২০ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৩০ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় মেক্সিকোতে ৪২৪ জন (মোট ১৬ হাজার ৮৭২), চিলিতে ২২২ জন (মোট ৩ হাজার ৩২৩), ইরানে ১০৭ জন (মোট ৮ হাজার ৮৩৭), মিশরে ৯১ জন (মোট ১ হাজার ৫৭৫), পাকিস্তানে ৮১ জন (মোট ২ হাজার ৬৩২), দক্ষিণ আফ্রিকায় ৫৭ জন (মোট ১ হাজার ৪৮০), ইন্দোনেশিয়ায় ৪৩ জন (মোট ২ হাজার ১৩৪), সৌদি আরবে ৪০ জন (মোট ৯৭২), কানাডায় ৩৯ জন (মোট ৮ হাজার ১৪৬), ইকুয়েডরে ২২ জন (মোট ৩ হাজার ৮৯৬), আফগানিস্তানে ২০ জন (মোট ৪৭১), রোমানিয়ায় ১৬ জন (মোট ১ হাজার ৪১০), তুরস্কে ১৫ জন (মোট ৪ হাজার ৮০৭), ফিলিপাইনে ১৪ জন (মোট ১ হাজার ৮৮), পোল্যান্ডে ১০ জন (মোট ১ হাজার ২৪৭), ইউক্রেনে ৯ জন (মোট ৮৮৯), আলজেরিয়ায় ৭ জন (মোট ৭৬৭), পর্তুগালে ৫ জন (মোট ১ হাজার ৫১৭), বেলজিয়ামে ৫ জন (মোট ৯ হাজার ৬৫৫), আর্জেন্টিনায় ৪ জন (মোট ৮১৯), হাঙ্গেরিতে ৩ জন (মোট ৫৬২), নেদারল্যান্ডসে ২ জন (মোট ৬ হাজার ৫৯) ও আয়ারল্যান্ডে ১ জন (মোট ১ হাজার ৭০৬) মারা গেছেন।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় সুইডেন (মোট ৪ হাজার ৮৭৪), চীন (মোট ৪ হাজার ৬৩৪), স্যুইজারল্যান্ড (মোট ১ হাজার ৯৩৮), কলম্বিয়া (মোট ১ হাজার ৫৯২), জাপান (মোট ৯২৪), অস্ট্রিয়া (মোট ৬৭৭), ডেনমার্ক (মোট ৫৯৭), পানামা (মোট ৪২৯), ইসরাইল (মোট ৩০০), দক্ষিণ কোরিয়া (মোট ২৭৭), মরক্কো (মোট ২১২), গ্রিস (মোট ১৮৩) ও অস্ট্রেলিয়ায় (মোট ১০২) কেউ মারা যাননি।
















Leave a Reply