আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে

দেশের নিম্ন আদালতে স্বাভাবিক বিচারিক কার্যক্রম পরিচালিত হবে ৫ আগস্ট থেকে।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সাথে আলোচনা করে দেশের সব দেওয়ানি, ফৌজদারি ও ট্রাইব্যুনালে আগামী ৫ আগস্ট থেকে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধস্তন আদালতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় আদালত অঙ্গন এবং এজলাস কক্ষে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সুপ্রিমকোর্টের নির্দেশনা প্রতিপালন করতে হবে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে সাধারণ ছুটি ছিল। ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুললেও দেশের আদালতে স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় নতুন প্রণীত তথ্য প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত বিধানের অধীনে দেশের অধন্তন আদালতে ভার্চুয়ালি বিচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *