শোলাকিয়ায় ঈদ জামাত হচ্ছে না

করোনা ভাইরাসের বিস্তার রোধে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে ঈদুল আযহার ১৯৩তম জামাত হচ্ছে না।

শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শোলাকিয়ায় লাখো মুসল্লির সমাগম হয়। করোনার ভয়াবহতাও দিন দিন বাড়ছে। তাই মুসল্লিদের নিরাপত্তার কথা বিবেচনা করে এবারের ১৯৩তম ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে না।

তিনি জানান, ঈদুল আযহার জামাত বড় পরিসরে বা উন্মুক্ত স্থানে হবে না। সে অনুযায়ী শহর ও উপজেলার বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

শোলাকিয়া মাঠে ঈদ জামাত শুরু হওয়ার পর এ বছরইপ্রথম ঈদের জামাত হচ্ছে না। করোনা ভাইরাসের কারণে গত ঈদুল ফিতরের জামাতও অনুষ্ঠিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *