ধর্ষণ মামলায় পুলিশ গ্রেফতার

ধর্ষণের দায়ে ময়মনসিংহে গ্রেফতার হলো পুলিশ সদস্য। দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে গ্রেফতার হওয়া পুলিশ সদস্যের নাম ইজাজুল হক রতন। বৃহস্পতিবার ধর্ষণের শিকার ছাত্রীর ডাক্তারি পরীক্ষা হবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

বুধবার ধর্ষিতার বাবা মামলা করার পর গ্রেফতার করা হয় ইজাজুল হক রতনকে। রতন গাজীপুর মহানগর পুলিশে কর্মরত। তার বাড়ি ময়মনসিংতের বড়হিত ইউনিয়নের রঘুনাথপুরে।

জানা গেছে, ধর্ষিতা স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। সে মাদ্রাসায় যাওয়া আসার সময় রতন তাকে প্রেম নিবেদন করে এবং অনৈতিক কাজের প্রস্তাব দেয়।

দীর্ঘদিন চেষ্টার পর রতন ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ সময় তাদের দেখা হওয়া ছাড়াও ফোন ও ফেসবুকে যোগাযোগ হতো।

ধর্ষিতার বাবা মামলার আর্জিতে উল্লেখ করেন, ইজাজুল হক রতন বিয়ের কথা বলে মঙ্গলবার রাতে ছাত্রীকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ছাত্রী রতনের সাথে দেখা করার পর তাকে একটি কলাবাগানে নিয়ে যায় এবং ধর্ষণ করে।

মেয়েটি আত্মরক্ষার জন্য চিৎকার করলে বাড়ির লোকজন এসে রতনকে আটক করে। আটকের পর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ঘটনা জানানো হয়। চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।

আদালত ইজাজুল হক রতনকে জেলহাজতে পাঠিয়েছে এবং ঘটনার শিকার ছাত্রীর মেডিকেল টেস্টের নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *