০২ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা তমা মির্জাকে নিয়ে একটি খবর ছড়িয়ে পরে। বলা হয়, স্বামীকে ডিভোর্স দিয়েছেন তিনি। পরে খবরটি গুজব বলে নিশ্চিত করেছেন তমা নিজেই।
তমা জানান, তার ও হিশাম চিশতীর আইডি হ্যাক করে হ্যাকার এই গুজবটি ছড়ায়। পরে আইডি উদ্ধার করে বিষয়টি গুজব বলে নিশ্চিত করেন তিনি।
তমা বলেন, হিশামের সাথে চমৎকার সময় কাটছে আমার। তার সাথেই কানাডায় স্থায়ী হচ্ছি।
দেড় বছর আগে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতীর সাথে তমার বিয়ে হয়। এরপর থেকেই কানাডায় পাড়ি দেয়ার পরিকল্পনা শুরু করেন তিনি।
বিনোদন/এসকেএম
















Leave a Reply