সৌমিত্রের অবস্থার উন্নতি

০৬ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক):  গুরুতর অসুস্থ ভারতের কিংবদন্তীতুল্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এখনও হাসপাতালে। তবে আগের চেয়ে এখন কিছুটা সুস্থ। শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো।

বৃহস্পতিবার সৌমিত্রের শরীরিক অবস্থা সম্পর্কে এ তথ্য জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, সৌমিত্রের শরীরিক অবস্থার উন্নতি হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে চোখ খুলছেন। একদিন অন্তর ডায়ালিসিস চলছে। বর্তমানে তার রক্তে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

চিকিৎসক বললেন, আশা করছি খুব তাড়াতাড়ি তার কিডনির কার্যক্ষমতা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সে ক্ষেত্রে আর ডায়ালিসিস করার প্রয়োজন পড়বে না।

তিনি জানান, সংক্রমণও আগের চেয়ে অনেকটা সেরে গেছে। শরীরে জ্বর নেই। অ্যানিমিয়া স্থিতিশীল। এখন আর রক্তও দেয়া হচ্ছে না। আগামী কয়েক দিনের মধ্যেই অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেয়া হবে।

বিনোদন/এসকেএম/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *