০৭ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): দলিলুর রহমানকে সভাপতি ও ফরিদ উদ্দীনকে মহাসচিব করে গঠিত হয়েছে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)।সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হয় ২৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদ।
শনিবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে বিপিএ-এর নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন ডাক্তার নজরুল ইসলাম। তাকে সহায়তা করেন ডাক্তার মাহবুবুর রহমান। এছাড়া প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ডাক্তার রেজাউল হোসেন রাজু।
কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হন ইশরাত জাহান, তাশিকুল ইসলাম, টিএম মঞ্জুরুল ইসলাম আরিফে জোবায়ের, জগলুল হাই, মহসিন কবির ও মাকসুদুল আলম।
যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন তোফায়েল হোসাইন, মিজানুর রহমান, আকশাফুল ইমাম ও ওসমান গণি। অর্থ সম্পাদক পদে জয়ী হন তামজিদুল ইসলাম। শিক্ষা ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক পদে নাসির উদ্দিন, গবেষণা ও প্রকাশক সম্পাদক পদে মাহমুদুল হাসান, বিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পাদক পদে নাফিস খান, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে আনিসুর রহমান, দফতর সম্পাদক পদে মনিরুজ্জামান খান, প্রেস ও জনসংযোগ সম্পাদক পদে ঊম্মে সালমা এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে রেবেকা সুলতানা নির্বাচিত হন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বায়েজীদ হোসেন, মনজুরুল আলম, মনোয়ারুল হক, প্রদীপ কুমার সাহা, আল মামুন উর রশিদ নির্বাচিত হয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।
বিপিএ/এএমএম/টিটি
















Leave a Reply