বিজেসি’র প্রদর্শনী

২৩ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজন করেছে তিন দিনের চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর। করোনাকালে গণমাধ্যমের যুদ্ধের গল্প নিয়ে এই আয়োজন।

করোনাকালে গণমাধ্যম কর্মীদের লড়াইয়ের খানিকটা রঙ তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন দেশে ও বিদেশে অবস্থান করা বরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ, মোহাম্মদ মনিরুজ্জামান, গুলশান হোসেন, তাহমিনা হাফিজ লিসা ও নাসির আলী মামুন। তাদের আঁকা ছবি নিয়ে আয়োজন এই প্রদর্শনীর। সাথে থাকবে সংবাদকর্মীদের এই সময়ের সাহসিকতা, সংকট এবং ৩৭ জনের জীবন উৎসর্গ করার ৮২টি আলোকচিত্র।

২৩ থেকে ২৫ নভেম্বর প্রদর্শনীটি হবে জাতীয় জাদুঘরের নলিনী কান্ত ভট্টশালী গ্যালারিতে। প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত।

সোমবার দুপুর ১২টায় এর উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। কথা বলবেন চিত্রশিল্পীরাও। ২৫ নভেম্বর বিকেল ৩টায় সমাপন অনুষ্ঠানে থাকবেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এবং স্বাস্হ্য সচিব আব্দুল মান্নান।

সবাইকে প্রদর্শনী দেখার অনুরোধ জানিয়েছে বিজেসি।

বিজেসি/এএমএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *