১৪ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): কয়েকদিন আগেই দ্বিতীয় বিয়েবার্ষিকী পালন করলেন তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। এবার সুখবর দিতে যাচ্ছেন এ দম্পতি।
এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

খবরে বলা হয়, বাবা-মা হওয়ার খবর জানাবেন নিক-প্রিয়াঙ্কা। এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন এ জুটি। সেখানে নুতন একটি সিনেমার চিত্রায়ণে অংশ নিয়েছেন তারা। চিত্রায়ণের ফাঁকেই বেবি প্ল্যান করছেন তারা।
গেল বছর জুলাইয়ে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, এখনই সন্তান নেয়ার বিষয়ে কিছু ভাবছেন না তারা। বিবাহিত জীবন উপভোগ করতে চান আরও। তবে নিক-প্রিয়াঙ্কার ঘনিষ্ঠজনেরা বলছেন, এ বছর নতুন পরিকল্পনা করেছেন তারা। সে পরিকল্পনা অংশ হিসেবেই সন্তান নেয়ার কথা ভাবছেন এ দম্পতি। যদিও এ ব্যাপারে এখনও মুখ খুলেননি নিক-প্রিয়াঙ্কা।

এদিকে, বলিউডের পাশাপাশি হলিউডেও নিয়মিত কাজ করছেন প্রিয়াঙ্কা। দ্য ম্যাট্রিক্স ফোর, সিটাডেল, দ্য হোয়াইট টাইগার ও উই ক্যান বি হিরোস- সিনেমাগুলোতে দেখা যাবে তাকে। এ ছাড়া ‘টেক্সট ফর ইউ’ শিরোনামের নতুন একটি সিরিজেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
বিনোদন/এসকেএম
















Leave a Reply