১৫ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতি ডেস্ক): শক্তিশালী বিস্ফোরণে আফগানিস্তানের রাজধানী কাবুলের ডেপুটি গভর্নর নিহত হয়েছেন। হামলায় তার সহকারীও মারা গেছেন বলে নিশ্চিত করেছে আফগান সরকার।
আফগান পুলিশের বরাতে দেশটির গণমাধ্যম টুলু নিউজ এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, গাড়িতে শক্তিশালী ম্যাগেনেটিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস- আইইডি আগে থেকে কেউ সংযুক্ত করে দেয়। ম্যাগনেটিক আইইডি বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ডেপুটি গভর্নর মাহবুবল্লাহ মোহেবি এবং তার নিরাপত্তা রক্ষীরা যখন গাড়িতে ছিলেন তখনই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে তার আরও দুই নিরাপত্তা রক্ষী গুরুতর আহত হন।
এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী।
গেল সপ্তাহে কাবুলের পশ্চিমাঞ্চলে আততায়ীর গুলিতে এক প্রসিকিউটর নিহত হন।
সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানজুড়ে হামলার ঘটনা অস্বাভাবিকভাবে বেড়েছে। আফগান সরকারের সাথে তালেবান গোষ্ঠীর যখন শান্তি আলোচনা চলছে তখনই বিভিন্ন স্থানে হামলার ঘটনায় উদ্বিগ্ন দেশটির সাধারণ মানুষ। তবে অনেক হামলার দায়ভার নেয়নি তালেবান সদস্যরা।
আফগানিস্থান/এসকেএম
















Leave a Reply