বড়পর্দায় আমির পুত্র

১৫ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): বি-টাউনের নতুন স্টার কিড জুনায়েদ খান। মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ছেলে। এবার বলিউডে পা রাখছেন জুনায়েদ। যশরাজ ফিল্মসের হাত ধরেই বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।

এমটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ১৮।

খবরে বলা হয়, এখনও আনুষ্ঠানিক কোনো গোষণা আসেনি এ বিষয়ে। তবে বলিউডে জোর গুঞ্জন চলছে বিষয়টি নিয়ে। ছেলের অভিষেকের ব্যাপরে আমির খানও মুখ খোলেননি।

‘মহারাজা’ শিরোনামের একটি সিনেমায় দেখা যেতে পারে জুনায়েদকে। সিনেমার নামও এখনও ফিক্সড করা হয়নি। ব্রিটিশ শাসনের ওপর ভিত্তি করে চিত্রনাট্য তৈরি করা হয়েছে। সিনেমায় জুনায়েদের বিপরীতে অভিনয় করছেন সর্বতী ওয়াঘ। ‘মহারাজা’ পরিচালনা করবেন সিদ্ধার্থ মালহোত্রা।

সিনেমায় সাংবাদিক ও সমাজকর্মী চরিত্রে দেখা যাবে আমির খানের পুত্রকে। মালদ্বীপে চলছে সিনেমার সেট তৈরি কাজ। ২০২১ সালের ফেব্রুয়ারিতে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে টিমের।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *