মারা গেছেন বুরুন্ডির সাবেক প্রেসিডেন্ট

১৮ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বুরুন্ডির সাবেক প্রেসিডেন্ট পিয়েরে বুয়োয়া। তার বয়স হয়েছিল ৭১ বছর।

তার কয়েকজন স্বজনের বরাতে শুক্রবার বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

তার পরিবারের এক সদস্য জানান, গত সপ্তাহে প্যারিসের একটি হাসপাতালে পিয়েরে বুয়োয়াকে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন আবস্থায় মারা যান তিনি।

২০১২ সাল থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত মালি ও সাহেলে আফ্রিকান ইউনিয়নের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বুরুন্ডি/এসকেএম