নেহার বেবি বাম্প উধাও

১৯ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): বিয়ের দুই মাসও হয়নি। এরই মধ্যে মা হয়ার খবর জানিয়েছিলেন বলিউডের কণ্ঠশিল্পী নেহা কক্কর। স্বামী রোহানপ্রীতীর সাথে ইনস্টাগ্রামে বেবি বাম্পের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। তবে এটি কোনো গানের শুটিংয়ের দৃশ্য নাকি সত্যিই বলিউডের এই গায়িকা মা হতে যাচ্ছেন সেটি খোলাসা করেননি তিনি।

পরে শনিবার ইনস্টাগ্রামে আরেকটি ছবি পোস্ট করে নিজেই বিষয়টি খোলাসা করেন নেহা।নেহাি ব=খোলর চোখ কপালে!ন তিনি।  গতকাল যে ছবিটি পোস্ট করেছিলো আজকেও সেই ছবিটি পোস্ট করছিলেন নেহা। তবে ব্যতিক্রম শুধু এইটুকু ছবিটি এবার এল গানের পোস্টার হয়ে।

২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তাদের নতুন সংগীতচিত্র। এটি তারই প্রচার।

কয়েক মাস ধরে একের পর এক ঘটনা হয়ে নিয়মিত গণমাধ্যমের খবরে আসছেন নেহা। গান, প্রেম, বিচ্ছেদ, সংগীতচিত্র, বিয়ে, মধুচন্দ্রিমা, বিগ বস, দ্য কপিল শর্মা শো, ইন্ডিয়ান আইডল, খবর থেকে নামছেনই না নেহা।

প্রতিযোগিতা থেকে গান কাভার করতে করতে জনপ্রিয়তা পেয়েছেন নেহা। গেয়েছেন বেশ কিছু মৌলিক গানও। সেই সব মিলে শিল্পী হিসেবে শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন এই তরুণ তারকা।

বিনোদন/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *