১০ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইন্দোনেশিয়ায় ভারি বৃষ্টিপাতে পৃথক স্থানে ভূমিধসে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৮ জন।
রোববার ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বোর্ডের (বিএনপিবি) বরাতে এ খবর জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
বিএনপিবির মুখপাত্র রাদিত্য জাতি জানান, শনিবার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে পশ্চিমা জাভা প্রদেশের সুমাডাং জেলার সিহানজং গ্রামে ভূমিধস হয় ঘটনাগুলো ঘটেছে।
রোববার সকাল পর্যন্ত পাওয়া হতাহতের এ সংখ্যা প্রাথমিক বলে জানিয়েছেন তিনি। বৃষ্টি ও বজ্রপাত দিনভর উদ্ধারকাজে বিঘ্ন ঘটাতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
ইন্দোনেশিয়ায় ঘন ঘন বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে, বিশেষভাবে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বর্ষাকাল চলাকালে।
ইন্দোনেশিয়া/এসকেএম
















Leave a Reply