ফিরছেন সুনেরাহ

১৩ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): শোবিজে এক দশক আগে পথচলা শুরু হলেও অভিনয়ে অভিষেক হয় অনেক পরে। তানিম রহমান অংশুর পরিচালনায় ‘ন ডরাই’ ছবি দিয়েই অভিনয় জগতে পা রাখেন সুনেরাহ বিনতে কামাল।

করোনার মধ্যে দীর্ঘ বিরতির পর চলতি মাসেই অভিনয়ে ফিরছেন বলে জানিয়েছেন তিনি। একটি অনলাইন কনটেন্টের শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন। পাশাপাশি একটি পূর্ণদৈর্ঘ্য ছবিতেও অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সুনেরাহ।

২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর স্বীকৃতিও অর্জন করেছেন এরই মধ্যে। আগামী ১৭ জানুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি গ্রহণ করবেন অভিনয় জীবনের এ সেরা প্রাপ্তি।

এ ছবি সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অপারগ এ অভিনেত্রী। তবে ছবির শুটিং শুরু হবে আগামী আগস্টে।

এ প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘জাতীয় পুরস্কার পাওয়ার পর অনেক ধরনের ছবিতেই অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। একসাথে অনেক কাজের সাথে যুক্ত থাকতে চাই না। কারণ তাতে মনোযোগে ঘাটতি পড়ে আমার। আমার চিন্তা হলো- যে কাজ করব, সেটি যেন মানসম্মত হয়। তাই ধীরে ধীরে অভিনয় ক্যারিয়ার পরিচালিত করার পরিকল্পনা আছে।সুনেরাহ বিনতে কামাল/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *