পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে বাংলাদেশ

২৫ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে পোক্ত অবস্থানে বাংলাদেশ। ২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন দ্বিতীয় স্থানে। ৩ ম্যাচ বেশি খেলে অস্ট্রেলিয়া আছে প্রথম স্থানে। বাংলাদেশের সাথে তাদের পয়েন্টের ব্যবধান দশ।

আইসিসি’র ওয়েব সাইটে প্রকাশিত পয়েন্ট টেবিল অনুযায়ী বাংলাদেশ ছাড়িয়ে গেছে ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ডকেও। ইংল্যান্ডের সংগ্রহ ৬ ম্যাচে ৩০ পয়েন্ট। ৩ ম্যাচ কম খেলার সুবাদে বাংলাদেশ পৌঁছে গেছে দ্বিতীয় পজিশনে।

বাংলাদেশের সমান তিন ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে চার নাম্বারে। সমসংখ্যক খেলায় ভারতের সংগ্রহ মাত্র ৯ পয়েন্ট। তারা আছে ৮ নাম্বারে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও বিরাট কো’লিরা আছেন সেফ জোনে। স্বাগতিক হিসেবে তারা সরাসরি বিশ্বকাপ খেলবে।

সুপার লিগের সেরা আট দল সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকিদের আসতে হবে বাছাই পর্বের বাধা ডিঙিয়ে। বাছাই পর্বে তাদের সঙ্গী হবে আইসিসি’র সহযোগী সদস্যরা।

সুপার লিগের ১৩ দলের মধ্যে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও নেদারল্যান্ডস এখন পর্যন্ত কোন ম্যাচ খেলেনি।

পয়েন্ট টেবিল/রমু/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *