০৪ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের ১ম টেস্টের ১ম দিনশেষে নিজেদের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট ছিল বাংলাদেশ। শুরুটা খুব ভালো না হলেও সাকিব-লিটনের ওপর পূর্ণ আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। শেষ বিকেলে কোন বিপর্যয় না ঘটিয়ে ৫ উইকেটে ২৪২ রান নিয়ে দিন শেষ করেছিলেন তারা।
কিন্তু দ্বিতীয় দিনের সকালেই দলে মাত্র ৬ রান যোগ করেই সাজঘরে ফিরেছেন লিটন। জোমেল ওয়ারিক্যানের করা বলটি ব্যাক ফুটে খেলতে গিয়ে ব্যক্তিগত ৩৮ রানে বোল্ড হন তিনি।
লিটন আউট হওয়ার পর ক্রিজে এসেছেন মেহেদি হাসান মিরাজ। সাকিবকে ভালই সঙ্গ দিচ্ছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত ৬৮ রান তুলে খুব অপ্রত্যাশিতভাবেই বিদায় নিলেন তিনি। ১৫০ বল খেলে দলিয় ৩১৫ রানে ফেরেন সাকিব।
কর্নওয়েলের বাউন্স বলটি খেলতে গিয়ে আউট হন সাকিব। অফ স্টাম্পের বাইরে থাকা বলটি কাট করতে চেয়েছিলেন অলরাউন্ডার। কিন্তু ব্যাটে লেগে তা উড়ে গিয়ে ধরা পরল ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্রাফেটের হাতে। শেষ হয়ে গেল একটি বড় ইনিংসের সম্ভাবনা।
মিরাজ ব্যাট করছেন ৪৬ রানে, তাকে সঙ্গ দিতে ক্রিজে আছেন তাইজুল ইসলাম।
এরআগে গতকাল টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ইনিংসের ৫ম ওভারে কেমার রোচের করা তৃতীয় বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। আউট হওয়ার আগে নামের পাশে ১৫ বলে ৯ রান করেন তামিম। এরপর ৫৮ বলে ২৫ রান করেন নাজমুল হোসেন শান্ত। ফেরেন দলীয় ৬৬ রানে। তারপর অধিনায়ক মুমিনুল ব্যক্তিগত ২৬ ও দলীয় ১১৯ রানে ফেরেন।
এদিন দুর্দান্ত ব্যাট করছিলেন তরুণ ওপেনার সাদমান ইসলাম। দীর্ঘবিরতির পর টেস্ট ক্রিকেট খেলতে নামলেও কোন জড়তা ছিল না তার মাঝে। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে সাদমান ফেরেন ৫৯ রান করে। দলিয় ১৩৪ রানে ফেরেন সাদমান।
মুশফিক করেন ৩৮ রান। দলীয় ১৯১ রানে তিনিও ফিরে গেলেন সাজঘরে। শেষ বিকেলটা নির্বিঘ্নেই কাটিয়ে দেন সাকিব-লিটন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে স্পিনার জোমেল ওয়ারিকেন প্রথমদিন তুলে নেন তিন উইকেট।
নিজেদের বোলিং পারফরম্যান্সে খুশি উইন্ডিজরা। দলীয় পরিকল্পনা কাজে আসায়, উচ্ছ্বসিত জোমেল ওয়ারিকান। দ্বিতীয় দিনের শুরুতে এখন দ্রুত উইকেট তুলে নিতে চান তারা।
ক্রিকেট/এসকেএম
















Leave a Reply