মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক খুন

০৬ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মালয়েশিয়ায় মোহাম্মদ রাজিব মিয়া নামে বাংলাদেশি এক শ্রমিক খুন হয়েছে। দেশটির পেনাং শহরের পার্শ্ববর্তী জুরু সিম্পাং আম্পাত এলাকায় জেরেরিনিন ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশে ড্রেনে সিমেন্টে জমাটবাঁধা অবস্থায় ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

কারখানাটির ব্যবস্থাপক জানান, শুক্রবার দুপুর দেড়টায় ওই কর্মচারীর মৃতদেহটি কারখানার পাশ্ববর্তী ড্রেনে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

এ সময় একটি ছুরি, হাতুড়ি এবং রক্তমাখা একটি লোহার রড পাওয়া গেছে মৃতদেহ থেকে প্রায় দুই মিটার দূরে।

এ ঘটনায় সন্দেহভাজন অরেক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে পুলিশের কাছে স্বদেশীকে হত্যা করার কথা স্বীকার করেছেন গ্রেফতারকৃত ওই বাংলাদেশি শ্রমিক।

কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে পুলিশের তদন্ত চলছে। তবে সন্দেহভাজন হত্যাকারী বাংলাদেশির নাম প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ জানায়, নিহত বাংলাদেশি ইউনিফর্ম তৈরির কারখানায় কাজ করা অবস্থায় গত ১৫ জানুয়ারি নিখোঁজ হন। লাশের ময়নাতদন্তের জন্য সেবারাং হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

মালয়েশিয়া/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *