১০ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক দুইটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২ জন নিহত হয়েছেন। আহতে হয়েছেন আরও ৫ জন।
কাবুল পুলিশের শখপাত্র ফেরদৌস ফারামার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৫৫ মিনিটে কার্তি পারওয়ান এ চার চাকা বিশিষ্ট একটি গাড়িতে থাকা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে দুইজন নিহত এবং একজন আহত হয়। বিস্ফোরণে গাড়িটি উল্টে পড়ে এবং এতে আগুন ধরে যায়।
এদিকে এর আগে কার্তি ই আরিয়ানায় একইভাবে বিস্ফোরণ ঘটানো হয়। এতে ৪ জন আহত হয়।
এখনও হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।
আফগানিস্তান/এসকেএম
















Leave a Reply