১৬ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে ৭০০ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকশ যাত্রী। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ৩০০ জনকে।
স্থানীয় সময় রোববার রাতে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি দেশটির পশ্চিমে মাই নমবি প্রদেশে লংগোলা ইকোতি গ্রামের কাছে এসে ডুবে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। খবর: আনাদলু।
কঙ্গোর মানবিক সহায়তাবিষয়ক মন্ত্রী স্টিভ বিকায়ি জানান, রোববার রাতের দুর্ঘটনা কবলিত নৌকাটিতে ৭০০ যাত্রী ছিল। মাই নমবি প্রদেশের লংগোলা ইকোতি গ্রামের কাছে এসে নৌকাটি ডুবে যায়।
জানা যায়, উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৬০ জনের মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ৩০০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
রাজধানী কিনশাসা থেকে ইকুয়াটর প্রদেশের উদ্দেশে ওই নৌকাটি যাত্রা করেছিল। অতিরিক্ত মালামাল এবং ধারণক্ষমতার বেশি যাত্রী নেয়ার কারণেই ওই নৌকাটি ডুবে যায়।
খনিজসমৃদ্ধ কঙ্গোতে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে থাকে। অতিরিক্ত যাত্রী এবং মালপত্র বোঝাইয়ের কারণেই এসব দুর্ঘটনা ঘটছে। এ ছাড়া নৌকায় করে যাতায়াত করা অধিকাংশ যাত্রীই লাইফ জ্যাকেট পরেন না। ফলে নৌকাডুবে গেলে অনেককেই বাঁচানো সম্ভব হয় না।
নৌকাডুবি/এসকেএম
















Leave a Reply