১৮ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): উগান্ডার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আদজুমানি জেলার মাজি টু শরণার্থী শিবিরে গ্রেনেড বিস্ফোরণে চার শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন।
বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী সংস্থা এ তথ্য জানিয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, শিশুরা জঙ্গল থেকে গ্রেনেড কুড়িয়ে বাসায় নিয়ে যাওয়ার সময় সেখানে আরও কিছু শিশু জড়ো হয়। তারা গ্রেনেডটিকে কাটার চেষ্টা করলে এটি বিস্ফোরিত হয়।
এতে ঘটনাস্থলেই তিন শিশু নিহত ও আরও ছয়জন মারাত্মকভাবে আহত হয়। কাছের একটি হাসপাতালে তাদের নেয়ার পর একজন মারা যায়।
উল্লেখ্য, মাজি টু শরণার্থী শিবিরে প্রতিবেশী দক্ষিণ সুদান থেকে আসা ১৭ হাজারেরও বেশি শরণার্থী বাস করছে।
উগান্ডা/এসকেএম















Leave a Reply