রোমে একুশের অনুষ্ঠান

২১ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক, মিনহাজ হোসেন ইতালী থেকে): শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে রোমে বাংলাদেশ দূতাবাস দুইদিনব্যাপী কর্মসূচী পালন করছে।

এ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ০১ মিনিটে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান দূতাবাসে নির্মিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময়ে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের পর দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

এছাড়া ভাষা শহীদদের স্মরণে এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

রোববার স্থানীয় সময় সাড়ে ৯টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচী শুরু হবে। পরে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে বাংলাদেশি ছাড়াও ইতালিয়ান অতিথিরা অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে বহুভাষাভিত্তিক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশ কয়েকটি দেশের শিল্পীরা অংশ নিবেন। ইতালি সরকারের কোভিড সংক্রান্ত বিধিনিষেধের কারণে এ বছর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-এর কর্মসূচি ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত হবে।

রোমে একুশ/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *