২৩ ফেব্রুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। গত ২১ ফেব্রুয়ারি রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে দ্বিতীয় পুত্রসন্তান জন্ম দিয়েছেন তিনি।
মঙ্গলবার হাসপাতাল থেকে মা-সন্তান দুই জনকেই ছেড়ে দেয়া হয়েছে। বাড়িতে ফেরার পথে পাপারাৎজিদের ক্যামেরার সামনে দাঁড়াননি কারিনা। হাসপাতাল থেকে বেরিয়ে সোজা উঠে পড়েন গাড়িতে। এসময় কারিনার সাথে ছিলেন সাইফ আলি খান এবং তৈমুর আলি খান।
বেবি বাম্প নিয়ে পাপারাৎজিদের ক্যামেরার সামনে দাঁড়ালেও সন্তান নিয়ে দাঁড়াননি কারিনা। তবে নিজ বাড়িতে গিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সাইফ-কারিনা।
২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানের সাথে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিনা। ২০১৬ সালে প্রথম সন্তান জন্ম দিয়েছিলেন তিনি। সম্প্রতি চার বছরে পা দিয়েছে তাদের প্রথম সন্তান। এরই মধ্যে একাধিকবার খবরের শিরোনাম হয়েছে ছোট্ট নবাব।
কারিনা কাপুর/এসকেএম
















Leave a Reply